পরশুরামে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর উদ্বোধনী ও অলিম্পিয়াড আয়োজন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম মঙ্গলবার(০৮ নভেম্বর) সকালে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী,
বিজ্ঞাপন
উপজেলা আইটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,পরশুরাম প্রেসক্লাবের সভাপতি শিবুচক্র বর্ত্তী, সহ সভাপতি সবীর আহমেদ ভুইঁয়া, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন, গাজী মাসুদ সহ উপজেলায় কর্মরত স্থানীয় জাতীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) সৈয়দা শমসাদ বেগম তাঁর প্রেস ব্রিফিংয়ে বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধি এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশে উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং উদ্ভাবনী অলিম্পিয়াড। বুধবার পরশুরাম উপজেলা পরিষদ চত্তরে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্বোধনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। মেলায় ডিজিটাল পদ্ধতিতে সরকারি-বেসরকারি অফিস সমূহ সেবা প্রদান করা হবে। এবং পরিশেষে মেলা অংশ গ্রহণ বিভিন্ন স্টলের মধ্য যাচাই বাছাই করে ১ম,২য় ও ৩য় কে পুরষ্কার দেয়া হবে।
বিজ্ঞাপন