1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে মোহনা টেলিভিশনের যুগপূর্তি উদযাপন 

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২

 ১ যুগ পেরিয়ে ১৩ বছরে পদার্পণ করেছে মোহনা টেলিভিশন। যুগপূর্তি উদযাপন উপলক্ষ্যে আ শুক্রবার(১১ নভেম্বর) বিকালে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে মোহনা টেলিভিশন দর্শক ফোরাম ফেনী।যুগপূর্তি অনুষ্ঠানে প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ পেশাজীবী সহ সাধারণ দর্শকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এসময় অতিথিরা কেক কেটে মোহনা টেলিভিশনের যুগপূর্তি উৎসব উদযাপন করেন।

বিজ্ঞাপন

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভা মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী। অনুষ্ঠানে অতিথিরা মোহনা টেলিভিশনের সফলতা কামনা করেন এবং সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, কাজে সফল হতে হলে অহংকার বোধ থাকা যাবেনা। নিজের কাজ সঠিকভাবে পালন করলে সবাই মূল্যায়ন করে। যে প্রতিষ্ঠানে কাজ করুক না কেন, নিজের ব্যক্তিগত কোয়ালিটি বৃদ্ধি করতে পারলে সবাই ভালো কিছু করতে পারবে। এসময় তিনি মোহনা টেলিভিশনের সকল দর্শক ও সংশ্লিষ্ট সাংবাদিকদের শুভেচ্ছা জানান। পুলিশ সুপার জাকির হাসান বলেন, যে যত বেশী সুন্দর নিউজ করবে তার গুরুত্ব তত বেশী। ফেনীতে কর্মরত সংবাদকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, সাংবাদিকদের মাধ্যমে দেশ বিদেশে থেকে ফেনীর খবর জানতে পারে। যার জন্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা গুরুত্বপূর্ণ।  খারাপ কাজের তথ্য তুলে ধরতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায়। এসময় তিনি মোহনা টেলিভিশনের সকল দর্শক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানান। মোহনা টেলিভিশন ফেনী প্রতিনিধি তোফায়েল আহাম্মদ নিলয় এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলো ফেনী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ডিবিসি নিউজ ফেনী প্রতিনিধি আবু তাহের ভুইঁয়া, চ্যানেল আই ফেনী প্রতিনিধি রবিউল হক রবি, সময় টেলিভিশনের ফেনী প্রতিনিধি আতিয়ার সজল, স্টারলাইন গ্রুপের পরিচালক ও দৈনিক ষ্টার লাইন নির্বাহী সম্পাদক মাঈন উদ্দিন পাটোয়ারী,ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী জেলার সভাপতি শাহজালাল ভুঞা। এসময় এনটিভি, দৈনিক জনকণ্ঠের নিজস্ব প্রতিবেদক ও ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি, দৈনিক ফেনী সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী প্রতিনিধি ও ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফেনী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামাল বুলবুল, এস এ টিভি ও আজকের পত্রিকার ফেনী প্রতিনিধি মাইনুল রাসেল, যমুনা টিভি নিজস্ব প্রতিনিধি আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক ও ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও আলোকিত বাংলাদেশ ফেনী প্রতিনিধি জহিরুল হক মিলন, দৈনিক প্রভাত আলো ও ইউনিটির সদস্য এম এ জাফর, একুশে টিভির ফেনী প্রতিনিধি নজরুল ইসলাম রনজু, ইনডিপেনডেন্ট টেলিভিশন ফেনী প্রতিনিধি ও দৈনিক আমার ফেনী নির্বাহী সম্পাদক সমির উদ্দিন ভূঁইয়া, ইউনিটির কোষাধক্ষ্য, দৈনিক স্টার লাইনের বার্তা সম্পাদক ও বণিক বার্তার জেলা প্রতিনিধি নুরুল্লাহ কায়সার, বাংলানিউজ টুয়েন্টিফোর ফেনী প্রতিনিধি সোলাইমান হাজারী ডালিম, সময়ের আলো  প্রতিনিধি পিনু সিকদারসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD