পরশুরামের স্বনামধন্য কোচিং সেন্টার মাল্টি এডিউকেশন সেন্টার (মেক্) এর অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (শুক্রবার) ১১ নভেম্বর সকাল ৯ ঘটিকার সময় কোচিং সেন্টার প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক নুর মোস্তফা জীবন এর সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাল্টি এডিউকেশন সেন্টার মেক্ এর প্রতিষ্ঠাতা পরিচালক হাজারো ছাত্র ছাত্রী ওস্তাদ রুপন কুমার সাহা।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন গোপাল ইউনিয়ন পরিষদের সচিব ও মাল্টি এডিউকেশন সেন্টার মেক্ এর পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ সাদ্দাম হোসেন মজুমদার,কোচিং সেন্টারের পরিচালনা পর্ষদ এর সদস্য ও বর্ণমালা পাঠশালার প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন প্রমূখ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত বক্তব্য রাখেন মাল্টি এডিউকেশন সেন্টার এর সিনিয়র শিক্ষক মোঃ মোরশেদ, আবদুল মোমিন,জাকিয়া সুলতানা।সম্মানিত অভিভাবক থেকে বক্তব্য রাখেন রাবেয়া বসরী, রীনা আক্তার, সুজিত চন্দ্র বণিক। ছাত্র ছাত্রী দের মধ্যে বক্তব্য রাখেন ষষ্ঠ শ্রেনীর ছাত্র মিনহাজুর রহমান সপ্তম ছাত্রী নুসরাত জাহান উর্মি,মোবারক হোসেন, অষ্টম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান চাঁদনী,তানজিনা আক্তার, নবম শ্রেণির ছাত্রী আশিকুর নবী। এছাড়া আরও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ, অভিভাবক বৃন্দ এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্র ছাত্রী বৃন্দ।
বিজ্ঞাপন