ফেনীর ছাগলনাইয়ায় অনেক প্রতিবন্ধী দুই পায়ের হাঁটুর নিচ থেকে কাটা। জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। চলাচলে খুব কষ্ট হয়। তাই একটি হুইল চেয়ার তাদের খুব দরকার ছিল।তাদেরকে ডেকে একটি করে হুইল চেয়ার দিয়েছে কোস্টাল ক্যারিয়ারস্ লিমিটেড (চট্রগ্রাম) এর চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও ছাগলনাইয়া উপজেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, লায়ন আহমেদ মাহী রাসেল’র ব্যাক্তিগত অর্থায়নে ৬৪ জন অসচ্ছল প্রতিবন্ধী ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্রেচ ও যাতায়াত ভাতা প্রদান করা হয়। এইগুলো পেয়ে খুবই খুশি তারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় চাঁদগাজী স্কুল এন্ড কলেজ মাঠে এ হুইল চেয়ার ও ক্রেচ প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়।
হুইল চেয়ার পেয়ে প্রতিবন্ধীরা কৃতজ্ঞতা জানিয়েছেন।শারীরিক প্রতিবন্ধী হয়েই জন্ম নিয়েছে ১৭ বছর বয়সী মোরশেদ। চলতে ফিরতে তার নানা সমস্যা হতো। আজ লায়ন আহমেদ মাহী রাসেল হুইল চেয়ার বিতরণ করবে এমন খবর পেয়ে অনুষ্ঠানে মোরশেদকে নিয়ে আসেন তার মা সকিনা বেগম। মোরশেদ কথা বলতে না পারলেও তার মার মুখে হাসি দেখা গেছে। তিনি বলেন, গরিব ঘরে জন্ম নিয়েছে মোরশেদ। হুইল চেয়ার কিনে দিতে পারি নাই। জন্ম থেকেই এই সমস্যা আমার ছেলেটার। আজ হুইল চেয়ার পেয়েছি এখন ছেলেটা ভালোভাবে চলতে পারবে। যারা হুইল চেয়ার দিল তাদের জন্য অনেক দোয়া।
মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু’র সভাপতিত্বে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ। বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী তাজুল ইসলাম মামুন’র উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাস্টার আবুল কালাম, প্রকল্প কর্মকর্তা মোঃ ফরহাদ লতিফ, পৌর প্যানেল মেয়র কাজী নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক ডাক্তার মোঃ সাইফুল্লাহ আল মহিউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোরশেদ আলম, মহামায়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম শামীম সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ দলের নেতা-কর্মীরা।
বিজ্ঞাপন