পরশুরামে হোসনে আরা চৌধুরী (রানী) ডায়াবেটিস এন্ড জেনারেল হাসপাতালে উদ্যেগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত। ১৪ নভেম্বর সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বণ্যার্ঢ্য র্যালি আয়োজন করা হয়েছে। এবং এসময়ে বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা ব্যবস্থা করা হয়।
বণ্যার্ঢ্য র্যালীতে অংশ গ্রহণ করন উক্ত হাসপাতালের সাধারণ সম্পাদক মির হোসেন চৌধুরী, পরিচালক কমিটির সহ সভাপতি আব্দুল খালেক কন্ট্রাকটর হাসপাতালের ডাক্তার ইসরাত জাহান, ডাঃ নূপুর চৌধুরী।উক্ত হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন আহমেদ,স্থায়ী সদস্য ও গুথুমা খাঁন বাহাদুর আবদুল আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উক্ত হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মহি উদ্দিন চৌধুরী (তুহিন) সহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।