পরশুরামে গতকাল সন্ধায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর হতে রেজিষ্ট্রেশনকৃত পরশুরাম ইয়ুথ ফ্রেন্ডস ক্লাব ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়। ক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ক্লাবের সদস্য শরিফুল ইসলাম ইপতি সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক ডেপুটি মোঃ কামাল উদ্দিন খোন্দকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম পৌরসভার ৬ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কামাল উদ্দিন, স্থানীয় সাংবাদিক সবীর আহমেদ ফোরকান, সোনাগাজী সরকারি কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মাহবুব আলম, পরশুরাম ইয়ুথ ক্লাবের উপদেষ্টা আনোয়ারুল আজিজ সহ পরশুরাম ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক সভাপতি সাধারণ সম্পাদক সহ ক্লাবের অতীত ও বর্তমান সদস্য বৃন্দ, অনুষ্ঠানে বক্তারা ইয়ুথ ক্লাবের সামাজিক ও জনকল্যাণ মূলক কাজে অবদান রাখার জন্য ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে প্রয়োজনে পাশে থাকার আগ্রহ প্রকাশম করেন। অনুষ্ঠান শেষে ক্লাবে বিশেষ ভুমিকা রাখার জন্য ৫ টি সংগঠন ও ইয়ুথ ক্লাবের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পারে কেক কেটে ৫ম বষ উদযাপন করা হয়।