1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে যাত্রা শুরু করল ব্যাসিক ক্যারিয়ার ক্লাব নামের শিক্ষামূলক প্লাটফর্ম

মোঃ মহি উদ্দিন পরশুরাম (ফেনী) প্রতিনিধ
  • প্রকাশ : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

❝ক্যারিয়ারের স্বপ্ন – জীবনের স্বপ্ন❞ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ মাজহারুল ইসলাম সৈকত এর প্রতিষ্ঠায় এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম ও আবিদুর রহমান এর পরিচালনায় শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক প্লাটফর্ম ❝ব্যাসিক ক্যারিয়ার ক্লাব❞ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

গত ২ মাস ধরে প্লাটফর্মটির কার্যক্রম অনানুষ্ঠানিক ভাবে চললেও( ২৬ নভেম্বর) শনিবার সকাল ১০ ঘটিকায় পরশুরাম ক্লিনিকের ২য় তলায় ব্যাসিক ক্যারিয়ার ক্লাবের প্রথম মিটআপ সভার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ব্যাসিক ক্যারিয়ার ক্লাব। উক্ত সভার সভাপতিত্ব করেন প্লাটফর্মের প্রতিষ্ঠাতা জনাব মোঃ মাজহারুল ইসলাম সৈকত। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির কমিটির দায়িত্বপ্রাপ্তরা। এসময় প্লাটফর্মের এক্সিকিউটিভ মেম্বার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভার ২য় পর্বে ব্যাসিক ক্যারিয়ার ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২৫ জনের হাতে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

প্লাটফর্ম প্রতিষ্ঠাতা জনাব মোঃ মাজহারুল ইসলাম সৈকত বলেন ❝ব্যাসিক ক্যারিয়ার ক্লাব একটি শিক্ষামূলক অরাজনৈতিক প্লাটফর্ম, যা শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে, একই সাথে শিক্ষামূলক বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করবে। যেমনঃ- অনলাইন/অফলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, সাহিত্য প্রতিযোগিতা, আবৃত্তি, গান, বক্তৃতা এবং বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা যাচাই ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্য যাত্রা শুরু করে। যেগুলো অনলাইন ভিত্তিক প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় দেশের যেকোনো যায়গা থেকে শিক্ষার্থীরা গুগল-ফরম এর মাধ্যমে প্রতিযোগিতায় সহযেই অংশ নিতে পারে।

ইতিমধ্যে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ব্যাসিক ক্যারিয়ার ক্লাবে সদস্য হিসেবে শিক্ষার্থীরা যোগ দেয়া শুরু করেছে।❞

পরশুরামের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে আলোচনার মাধ্যমে প্লাটফর্মটি শিক্ষার্থীদের ব্যাসিক ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধিতে কাজে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD