ছাগলনাইয়ায় প্রয়াত জেলা জাসদের সহ-সভাপতি ও উপজেলা জাসদের সাবেক সভাপতি মরহুম আবুল কালাম আজাদ মিন্টুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
(২৭নভেম্বর) রবিবার বিকালে পৌরশহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অধিকার মানব কল্যাণ বহুমুখী সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কাজী আবদুল বারী। স্মরণ সভায় সাংবাদিক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,জেলা জাসদের সাবেক সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মজুমদার বাবুল,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মজুমদার,উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আবুল কালাম মাষ্টার,উপজেলা জাসদের সাবেক সহ-সভাপতি জসীমউদ্দিন ইরানী,সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী,সাংবাদিক শেখ কামাল,সাংবাদিক নুরুজ্জামান সুমন প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তব্য কাজী আব্দুল বাকী বলেন, দীর্ঘদিন যাবত ত্যাগী এ-ই মানুষটি স্মরণ সভা হয় নাই, তাই আমি আমার সহকর্মী জন্য স্মরণ সভা আয়োজন করি।আমি অনুষ্ঠান আয়োজন করতে বাঁধা সম্মুখীন হই। এটি অতন্ত্য দুঃখের বিষয়। এসময় উপস্থিত ছিলেন,পৌর জাসদের সাবেক সভাপতি কাজী মিলন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, পাঠাননগর সাবেক সভাপতি মোহাম্মদ আলী মজুমদার প্রমূখ। মরহুম আবুল কালাম আজাদ মিন্টু স্মরণে সভা শেষে দোয়া ও মিলাদ করা হয়।
বিজ্ঞাপন