দাগনভূঞায় প্যাসিফিক অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহমুদ উল্যাহ এর উদ্যোগে নির্মিত সুদৃশ্য দৃষ্টি নন্দন দাগনভূঞা উপজেলার রামনগর খাজা মঈনউদ্দিন চিশতি (রাঃ) উচ্চ বিদ্যালয়ের মাহমুদ উল্যাহ জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে মসজিদটির উদ্বোধন করেন প্যাসিফিক অয়েল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাহমুদ উল্যাহ ও দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবীর রতন। এসময় উপস্থিত ছিলেন রামনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, রামনগর খাজা মঈনউদ্দিন চিশতি (রাঃ) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খিজির আহমেদ পলাশ, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল নাদিম প্রমুখ। এছাড়াও সমাজের ধর্মপ্রাণ মুসল্লীরা, শিক্ষক ও সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
