1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বিপুল উৎসাহ উদ্দীপনায় ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগপূর্তি উৎসব অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

ফেনী রিপোর্টার এক যুগপূর্তি হয়েছে। দিবসটি উপলক্ষে শহরের রাজাঝির দিঘীর পশ্চিমপাড়স্থ ফেনী রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে সোমবার (৫ ডিসেম্বর) আলোচনা সভা, কেক কাটা, প্রকাশনার মোড়ক উম্মোচন, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় যুগপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বিশবিদ্যালয়ের ট্রেজারার বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক তায়েবুল হক। বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, ফেনী সরকারী কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক বিমল কান্তি পাল, মুক্তিযোদ্ধা সংগঠক আবদুল মোতালেব, ফেনী চেম্বার অব কমার্সের সভাপতি আইনুল কবির শামীম, সহ সভাপতি ও স্টারলাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম বাংলাদেশের সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার ন্যাশনাল ডেস্ক ইনচার্জ কাজ তানভীর আলাদিন, ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ইকবাল আলম, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বাহার উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আবদুর রহীম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, সময় টিভির স্টাফ রিপোর্টার আতিয়ার সজল, ফেনী রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনী সম্পাক আরিফুল আমিন রিজভী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের ফেনী জেলা সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ইয়ুথ জার্নালিস্ট ফোরামের ফেনী জেলা সভাপতি শাহ জালাল ভূঞা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ। উপজেলা পর্যায়ের সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন দাগনভূঞার আবু তাহের পন্ডিত, ছাগলনাইয়ার শেখ কামাল, পরশুরামের এমএ হাসান, সোনাগাজীর ওমর ফারুক প্রমূখ।

অনুষ্ঠানে ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রোনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিশিষ্ট্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক দিদারুল আলম বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে প্রধানকৃত ফুলেল শুভেচ্ছা গ্রহন করেন।
অনুষ্ঠান শেষে রিভেল ব্যান্ড ও স্বপ্নীল সাংস্কৃতিক সংগঠনের উপস্থাপনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন ফেনীর সাংবাদিক ও আগত অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলোচনা সভায় বরেণ শিক্ষাবীদ অধ্যাপক তায়েবুল হক বলেন, ফেনী রিপোর্টার্স ইউনিটি ফেনীর পেশাদার সাংবাদিকদের অন্যতম সংগঠন। এ সংগঠন নিয়ে অপেশাদারদের কাঁদা-ছোটাছুটি দু:খজনক। এটি বন্ধ হওয়া উচিত।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তারা যত বেশি পেশাদার হবে তত বেশি স্বচ্ছ ও বস্তুনিষ্ঠ খবর আমাদের সামনে উঠে আসবে। তাই ফেনীর উন্নয়ন সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার গ্রহন করতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD