“শেখ হাসিনা বারতা,নারী পুরুষ সমতা “এই প্রতিপাদ্য কে সামনে রেখে পরশুরাম নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে উপজেলা প্রশাসন ও শিশু বিষয়ক কার্যালয়ের উদ্যেগে মানববন্ধন,র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার তদন্ত কর্মকর্তা পার্থ দেব নাথ, আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ ফারুক, পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রী বৃন্দ।
অতিথি বৃন্দ তাদের বক্তব্য বলেন ববেগম রোকেয়া নারী জাগরণ অগ্রদুত ছিলেন। নারীদের বন্দীদশা থেকে মুক্তি দিশারী ছিলেন। নারীদের শিক্ষা প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এছাড়াও বেগম রোকেয়া তাঁর এক বাণীতে বলেছেন ” মেয়েদের এমন শিক্ষায় শিক্ষিত করিয়া তুলিতে হইবে, যাহাতে তারা ভবিষ্যতে জীবনে আদর্শ গৃহিণী, আদর্শ নারী,আদর্শ জননী, এবং আদর্শ নারী রুপে হইতে পারে “।
এছাড়া আলোচনার শেষে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যেগে সমগ্র দেশ ব্যাপি পরিচালিত ” জয়িতা অন্বেষণে বাংলাদেশ “শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় শিক্ষা চাকুরী ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জন কারী নারী ক্যাটাগরি আওতায় পরশুরাম উপজেলা শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ভূষিত হলে গুথুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সানজিদা ইসলাম। তিনি পরশুরাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক পিয়াস এর স্ত্রী।তিনি এক ছেলে ও এক মেয়ের জননী।