“রুখবো দুর্নীতি,গড়বো দেশ,
হবে সোনার বাংলাদেশ ”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৯ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ সেন্টারে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।উক্ত অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফারুক এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার তদন্ত কর্মকর্তা পার্থ দেব নাথ,পরশুরাম উপজেলা দূর্নীতি কমিটির সহসভাপতি নজরুল ইসলামের ঝারু, আইসিটি কর্মকর্তা এমরান হোসাইন দূর্নীতি বিরোধী কমিটির সদস্য শাহদাত হোসেন প্রমূখ। অতিথি বৃন্দ তাদের বক্তব্য বলেন, নীতি নৈতিকতা রক্ষা করে না চলাটা দূর্নীতির অন্তর ভুক্ত। আমাদের দেশে প্রতিটি অন্ত্রে দূর্নীতি গ্রাস করছে। সকালের উচিৎ সকলের অবস্থান থেকে ঘুষকে না,অর্থ পাচারকে না,অর্থ আত্মস্বাথকে না, অবৈধ সম্পদকে না,দূর্নীতিকে না,ক্ষমতার অপব্যবহারকে না,জালিয়াতিকে না। এভাবে প্রতিটি অন্যায়, অত্যাচার ও জুলুম না বললে দূর্নীতি দূর করা সম্ভব। এছাড়াও উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক বৃন্দ,এবং ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। এই দিবস উপলক্ষে মানববন্ধন, আলোচনা সভা, ও সততা সংঘের ছাত্র ছাত্রী দের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।