“ছেলে হোক, মেয়ে হোক,
দুটি সন্তানই যতেষ্ট”
এই প্রতিপাদ্য কে সামনে রেখে গত বৃহস্পতিবার ৮ ডিসেম্বর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ের উদ্যেগে চিথলিয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জিরো হোম ডেলিভারী তথা ২৪/৭ প্রাতিষ্ঠানিক প্রসব সেবা কার্যক্রম বাস্তবায়নে এই অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপপরিচালক, পরিবার পরিকল্পনার কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ ফোরকান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান চৌধুরী সহকারি পরিচালক ফেনী, পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার সুরাইয়া সুলতানা, ডাক্তার উৎপল বড়ুয়া, শেখ মোঃ আবদুল খালেক মামনি উপজেলা সমন্বয় কারী, এছাড়াও স্কুল – মাদ্রাসার শিক্ষক,শিক্ষিকা, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, মসজিদের ইমাম, ধর্মীর নেতা,স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ গর্ভবতী মা ও কিশোর কিশোরীদের সমন্বয়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । ২০৩০ সালের মধ্য বাংলাদেশ সরকার স্বাভাবিক প্রসব কার্যক্রম করার জন্য এই পরিচালনা কার্যক্রম পদক্ষেপ গ্রহন করেছেন। মাতৃ শিশুমৃত্যুর হার রক্ষা করার জন্য জিরো হোম ডেলিভারি করার পরামর্শ দিয়ে যাচ্ছেন। ঘরে ডেলিভারিতে অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়।যেকোনো সময় মা ও শিশুর বিপদ আসতে পারে । প্রসব সেবার আগ পর্যন্ত প্রতি মাসে ডাক্তারে সাথে যোগাযোগ করে সঠিক তথ্য নেওয়ার জন্য জানানো হয়। এছাড়াও সরকার পরিবহন ব্যবস্থা অনুন্নত হলে প্রত্যক উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে কল সেন্টার সুখী পরিবার ১৬৭৬৭ নাম্বারে যোগাযোগ করলে সঠিকভাবে তথ্য সংগ্রহ করা জন্য ব্যবস্থা রয়েছে।