পরশুরামে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫২ তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয় এর পর পৌর এলাকার বিলোনিয়া স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।অতিথি বৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষা অনুরাগী জালাল উদ্দীন চৌধুরী পাপ্পু, সমাজ সেবক সিরাজুল মোস্তফা চৌধুরী, এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামীলীগের সহযোগী সকল সংগঠন এবং বিএনপির উপজেলা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন, সামাজিক সংগঠন ও পরশুরাম প্রেস ক্লাব স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পরশুরাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আনসাার ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যদের অংশ গ্রহণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধ ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এরপর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যাবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধ অর্জন শীর্ষক আালোচনা সভা অনুষ্ঠিত হয়। পরশুরাম উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরাফাত সিদ্দিক,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম ও তার পুলিশ টিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, বীরমুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার পাপিয়া,মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু,বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া, পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন আহমেদ উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইয়াছিন শরিফ মজুমদার প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, শিশু বিষয়ক কর্মকর্তা মো বোরহান উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন,মৎস্য অফিসার সৈয়দ মোস্তফা জামান, উপজেলা সমবায় কর্মকর্তা হারুনর রশীদ, জাসদের সভাপতি মোশারফ হোসেন স্থানীয় সাংবাদিক পরশুরাম প্রেস ক্লাবের সহসভাপতি সবীর আহমেদ ভুইঁয়া ফোরকান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন। পরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের চিত্রাংকন , দৌড়, বালিশ খেলা,ডিসপ্লে প্রর্দশন, চেয়ার খেলা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।