উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার ৫ ম প্রতিষ্ঠা বার্ষিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত
১৭ ডিসেম্বর (শনিবার) উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি মোঃ তাজুল ইসলাম এর সভাপতিত্বে শেরপুর ডিজে হাই স্কুল খেলার মাঠে সন্ধ্যা সাড়ে ৫ টায় কেক কেটে উক্ত সংস্থার ৫ ম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে। উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও বিজয় টিভির প্রতিনিধি মোঃ রবিন সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বগুড়া -৫ (শেরপুর-ধনুট) মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. আবু রায়হান পিএএ, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী শিল্পী বেগম, শেরপুর থানার ওসি আতাউর রহমান খোন্দকার , শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার শেরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফিক, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রী দীপক কুমার, সাধারণ সম্পাদক সরিফ, শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিদ বসাক, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি সবুজ চৌধুরী, এশিয়ান টিভির প্রতিনিধি ও উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোত্তালিব সরকার, আনন্দ টিভির প্রতিনিধি বাঁধন কর্মকার কৃঞ্চ, আজকের পত্রিকার প্রতিনিধি রঞ্জন, সাংবাদিক জিয়াউদ্দিন লিটন, জাহাঙ্গীর আলম, রাশেদুল ইসলাম রাশেদ, আবু বক্কর, অশোক, সৌরভ অধিকারী শুভসহ উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সকল সদস্য ও শেরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।