‘সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরশুরামে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনার কার্যালয়ের আয়োজনে গতকাল সকাল ১১ ঘটিকার সময় সাংবাদিক দের সাথে প্রেস ব্রিফিং করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিক ভাইদের মাধ্যমে বর্তমান সরকারের পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন দিক গুলো তুলে ধরেন।তা পত্রিকা মাধ্যমে প্রচার করার জন্য অনুরোধ রাখেন। উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিক দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।প্রেস ব্রিফিং এর পর একই স্থানে এডভোকেসী সভায় উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রোকসানা সুরাইয়া, ডাঃ তাসলিমা আক্তার, পরিবার পরিকল্যাণ পরিদর্শক মিসেস আনোয়ারা বেগম।
এছাড়াও উপস্থিত সকলের সহযোগিতা চেয়ে উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা জাকির হোসেন পরিবার পরিকল্পনার সকল তথ্য উপস্থাপন করেন। ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সপ্তাহে ৭ দিনই ২৪ ঘন্টা খোলা আছে আপনার পাশে। পরিবার পরিকল্পনার সেবা সমূহ হলো স্বাভাবিক ও জরুরি প্রসব সেবা।প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনার সেবা। নবজাতক শিশু সেবা।প্রজনন স্বাস্থ্য সেবা। কৈশোর কালিন স্বাস্থ্য ও পুষ্টি সেবা প্রদান করা হয়। পরিবার পরিকল্পনার সেবা গ্রহণে ৩ টি সুবিধা পাওয়া যায় ১. মা ও শিশুর স্বাস্থ্যের উন্নতি সাধন ২.অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ ও অনিরাপদ গর্ভপাত রোধ ৩.নারীর ক্ষমতায়ন বৃদ্ধি। সরকার টেকসই উন্নয়নের লক্ষ্য অনুযায়ী বাংলাদেশে মাতৃমৃত্যু ২০৩০ সালের মধ্য ৭০- এ নামিয়ে আনার লক্ষ মাত্রা নির্ধারিত রয়েছে।। অপরদিকে ২০১৯ সালে কায়রোতে অনুষ্ঠিত আইসিপিডি -২৫ সম্মেলনে অংশগ্রহণ কারি সকল দেশ তিন শূন্য, মাতৃমৃত্যু শূন্য হার,নারীর প্রতি সহিংসতা – শূন্য এবং অপূর্ণ চাহিদার হার শূন্য অর্জন করার জন্য অঙ্গীকার বদ্ধ হয়েছে।
এছাড়াও আরও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,পরিবার পরিকল্পনা পরিদর্শিকা,পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী গন উপস্থিত ছিলেন। পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে এই সপ্তাহ পালন করা হয়।