1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

মির্জা ফখরুল-মির্জা আব্বাস কী অজ্ঞাতনামা প্রশ্ন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরের

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ৭ ডিসেম্বর নয়াপল্টনের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি ছিলেন না দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তাদেরকে কেনো গ্রেপ্তার করলেন? মামলায় কিছু নেতার নাম উল্লেখ ছিলো বাকিরা ছিলেন অজ্ঞাতনামা। বিএনপির এই দুই শীর্ষ নেতা অজ্ঞাতনামা? বুধবার (২১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) উদ্যোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় সরকারকে উদ্দেশ করে বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তার করেছিলেন ১০ ডিসেম্বর গোলাপবাগের গণসমাবেশ ভন্ডুল করতে। কিন্তু পারেননি। জনগণ গণসমাবেশ সফল করে দিয়েছে। তাই আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনাদের পদত্যাগের সময় হয়ে গেছে। যেতে না চাইলেও তাকে যেতে হবে। যদি স্বেচ্ছায় পদত্যাগ করে সরকারকে সহযোগিতা করবে বিএনপি। অন্যথায়, পদত্যাগ করানোর জন্য সবধরনের পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, সরকার নিজ ইচ্ছায় পদত্যাগ করলে হয়তো জনগণ ক্ষমা করে দিতে পারে। অন্যথায় পরিণত ভালো হবে না। জনগণ তাদের ছাড়বে না। জনগণ যখন অধিকার আদায়ের সক্রিয় হয়, সাহসী হয় তখন তারা প্রস্তুত থাকে বুক পেতে দেয় গুলি খাওয়ার জন্য। সেই জনগণকে কখনো থামিয়ে রাখা যায় না। বিষয়টি সরকারকে স্মরণ রাখতে হবে।

গয়েশ্বর বলেন, সরকারের পতনের পর তাদের ইতিহাস জেনে আর কোনোদিন কেউ চেঙ্গিস খান, হিটলার ও স্বৈরাচারদের গল্প শুনবে না। আমরা হিটলারের গল্প শুনেছি, চেঙ্গিস খানের গল্প শুনেছি, বিশ্বের বহু স্বৈরাচারের গল্প শুনেছি। আমি জানি, এ সরকারের পতনের পর তাদের নিষ্ঠুরতা ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্ম জানবে। সুতরাং সবকিছুই সীমা আছে। সীমালঙ্ঘন করলে ঈশ্বর ক্ষমা করেন না।

তিনি বলেন, এখনো সময় আছে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বলে যান, যা হওয়ার হয়েছে। আমাকে ক্ষমা করেন। আমি এ ধরনের কাজ আর করবো না। আমি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরে দাড়াবো।

বিএসপিপির আহ্বায়ক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট সভাপতি সেলিম ভূঁইয়া, বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি হারুন অর রশিদ, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সদস্য সচিব মুর্শেদ হাসান খান ও ঢাকা সাংবাদিক ইউনিয়েনর সহ-সভাপতি রাশেদুল হক প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD