পরশুরামে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ২১ ডিসেম্বর সকাল ১১. ০০ ঘঠিকার সময় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দা শমসাদ বেগম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার,পৌরসভা মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং চিংনু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, পরশুরাম মডেল থানার হারুনর রশীদ কর্মকর্তা , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া, উত্তর কেতরাঙা বিজিবি ক্যাম্পের কোম্পানির কমান্ডার শাজাহান, মজুমদার হাট বিওপি, শ্রীপুর বিওপি,কৃষি কর্মকর্তা মতিউর রহমান, ,প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা,মৎস কর্মকর্তা,মাধ্যমিক শিক্ষা অফিসার সমবায় কর্মকর্তা, এছাড়াও উপজেলা সরকারি অফিসের কর্মকর্তা, প্রেস ক্লাবের সহসভাপতি সবীর আহমেদ ভুইঁয়া ফোরকান, সাধারণ সম্পাদক মোঃ মহি প্রমূখ।
উক্ত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল তার বক্তব্য বলেন পরশুরামে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে। চুরির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।এছাড়াও গফুর চেয়ারম্যান নিজের ধানের বস্থা নিয়ে যায়।পরশুরাম মডেল মাদ্রাসায় দরজা ভেঙে ঢুকে অফিসের অফিসের কাগজ পত্রসহ অনেক মালামাল নষ্ট করে দেয়। পরশুরাম মডেল থানার কর্মকর্তা দের আরও তৎপর থাকার জন্য আহবান জানান। বাজার মনিটরিং না থাকায় অসাধু ব্যবসায়ীদের মাঝে দ্রব্য মূল্য লাগামহীন বৃদ্ধি করে সাধারণ মানুষের ক্ষতি করছে।মেয়র সাজেল চৌধুরীর তার বক্তব্য বলেন সীমান্ত পাড়ি দিয়ে গেইট খোলে দিয়ে পাগল গুলো আমাদের দেশে পাঠিয়ে দেয়,নাবালক ছেলে দেরকে দিয়ে চোরা কারবারি কাজে ব্যবহার করা হয়।বিজিবি মাল ধরে কিন্তু প্রকৃত দোষি কাউকে আটক করতে পারন না। চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি কে নজরদারি বৃদ্ধি করা এবং পরশুরাম উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পুলিশ ফোর্স টহল অব্যাহত রাখার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়, বাল্যবিবাহ রোধে উপস্থিত সকলের সহযোগিতা চায় , মাদকের বিরুদ্ধে জিরোট্রলারেন্স এ অবস্থান করে মাদক সেবী মাদক কারবারিদের আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিদ্ধান্ত গৃহীত হয়।