১নং করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের পাশাপাশি বিভিন্ন জাতি, গোষ্ঠী, ধর্ম বর্ণ, নির্বিশেষে সমাজে সেবা মুলক কর্ম কান্ডের কারণে জনদরদি হিসাবে আখ্যায়িত দিয়েছেন ইউনিয়ন বাসি। ইতিমধ্যে তিনি নিজ ইউনিয়ন তথা মিরসরাই উপজেলার বিভিন্ন জায়গা নিজস্ব অর্থায়নে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, পুল কালভার্ট, রাস্তা ঘাট নির্মাণ করেন। যার উদ্বোধক ছিলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। এছাড়াও সুলতান গিয়াস উদ্দিন জসিম অসহায় গরীব মেয়েদের বিয়ে বাবদ খরচ সহ বিভিন্ন সামাজিক সংগঠনে অনুদানের পাশাপাশি মানুষের সুখে-দুখে এগিয়ে আসেন।
তার এই সামাজিক কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে শমশেরনগর প্রতিবেদককে জানান, বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে এবং বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্য বাংলাদেশ আওয়ামীলীগকে অনেক দূরে নিয়ে যেতে চাই । এবংকি সাধারণ জনগন, সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে চাই প্রতিনিয়ত। তিনি আরো জানান, চট্টগ্রাম উত্তরাঞ্চলের জনপ্রিয় নেতা ও অভিভাবক মাহবুবুর রহমান রুহেলকে আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন দিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার সুযোগ করে দিবে বলে দলীয় হাইকমান্ডের প্রতি অনুরোধ জানিয়েছেন।