পরশুরামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্তদের মাঝে গত বৃহস্পতিবার কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শমসাদ বেগম। পরশুরাম উপজেলা ৩ টি ইউনিয়নে গুচ্ছ গ্রামে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে বিতরণ করছেন।এসময়ে উপস্থিতি ছিলেন উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উপজেলা সহকারী কমিশনার ভূমি মং চিংনু মারমা, উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল,মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া,
এছাড়াও বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বুজ্জা, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু,উপজেলা ৩ টি ইউনিয়ন পরিষদের ২৭ ওয়ার্ড স্থানীয় জনপ্রতিনিধি ৯ মহিলা সদস্য নিয়ে অসহায় দোস্তদের মাঝে ১ হাজার ৪শত কম্বল তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলার পিআইও কর্মকর্তা অজিত কুমার সহ অসহায় গরীব অনেকে উপস্থিত ছিলেন।