1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে সাংবাদিকদের আনন্দ আড্ডা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

ফেনীতে সাংবাদিকদের আনন্দ আড্ডা সদর উপজেলার কসকার নিহাল পল্লীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনী জেলা কমিটির উদ্যেগে আয়োজিত আনন্দ আড্ডায় সাংবাদিক ছাড়াও জেলায় কর্মরত বিভিন্ন দফতরের প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয়।

পিকনিক স্পটের মূলমঞ্চে আয়োজন করা হয় পরিচয় পর্ব, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জসিম মাহমুদের সভাপতিত্বে ও ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিজানুর রহমান মজুমদার, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, বুলবুল সিকিউরিটিজ লি: এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এএস শাহদুল হক বুলবুল, মুহুরীগঞ্জ হাইওয়ে থানার ওসি রাশেদ খান চৌধুরী, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন।

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধ আবু তাহের, আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সেক্রেটারী ও এনটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, নব নির্বাচিত সভাপতি শুকদেব নাথ তপন ও সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আবু তাহের ভুইয়া ও সহ-সভাপতি কামাল উদ্দিন ভুঞা, দৈনিক ফেনী সম্পাদক আরিফুল আমিন রিজভী, দৈনিক সুপ্রভাত ফেনীর ফিরোজ আলম, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, যমুনা টিভি স্টাফ রিপোর্টার মুহাম্মদ আরিফুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি নাজমুল হক শামীম, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ইউসুফ আলী,দৈনিক আমার বার্তার স্টাফ রিপোর্টার এম.এ সাঈদ খান, গণমাধ্যম ব্যক্তিত্ব আবদুল্লাহ হাসান, একাত্তর টিভি প্রতিনিধি জহিরুল হক মিলু, ফেনী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম সভাপতি শাহজালাল ভুঞা ও সাধারণ সম্পাদক সোলায়মান হাজারী ডালিম, দৈনিক বনিক বার্তা প্রতিনিধি নুর উল্লাহ কায়সার, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পদাক সৌরভ পাটোয়ারী ও বার্তা সম্পাদক এম এ জাফর, দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি শফি উল্যাহ রিপন, দি এশিয়ান এইজ প্রতিনিধি শাহাদাত হোসেন, দৈনিক আজকালের খবর প্রতিনিধি হাসান মাহমুদ, দৈনিক সকালের সময়’র স্টাফ রিপোর্টার ওমর ফারুক, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, দৈনিক সমসাময়িক প্রতিদিন সম্পাদক রোজসানা সিদ্দিকী, সাপ্তাহিক স্বদেশ কণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান,
সাপ্তাহিক নীহারিকা নির্বাহী সম্পাদক ও বিএমএমএফ জেলা সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, পাক্ষিক নোয়াখালী ওয়েব সম্পাদক এম শরীফ ভুঞা, মোহনা টিভি প্রতিনিধি তোফায়ে আহমদ নিলয়, বিএমএসএফ’র কেন্দ্রীয় নেতা তোফায়েল ইসলাম মিলন, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস প্রতিনিধি মফিজুর রহমান, ছাগলনাইয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ কামরুল হাসান লিটন, দাগনভুঞা প্রেসক্লাব সভাপতি এম এ তাহের পন্ডিত, পরশুরাম প্রেসক্লাব সভাপতি আবু ইউসুফ মিন্টু, দৈনিক সমকাল ফুলগাজী প্রতিনিধি জহিরুল হক জাহাঙ্গীর, কবি মুহাম্মদ ইকবাল চৌধুরী, কবি মনজুর তাজিম, ফেনী জর্জ কোর্টের আইনজীবী সাইফুদ্দিন শাহীন ও ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিভাগ সম্পদাক মো. হানিফ বাবুল,দৈনিক প্রথম সময়ের সম্পাদক ও প্রকাশক কাউসার হামিদ শিকদার পিনু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শনিবার সকাল  সাড়ে ১০টায় ফেনী প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ আড্ডার গাড়ী যাত্রা শুরু করে। সকাল ১১টায় গাড়ী বহর অনুষ্ঠান স্থলে পৌছলে সবার উপস্থিতিতে নিহাল পল্লীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়। স্পটে পৌঁছে টি-শার্ট নিয়ে সকলে আনন্দে মেতে ওঠেন। কেউ কেউ দলবেধে পিকনিক স্পটের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সেই সঙ্গে চলতে থাকে সেলফি। চলে একে অপরের সঙ্গে নানা হাস্যকর গল্প। কেউ কেউ বয়সকে দূরে ঠেলে মেতে উঠেন কৈশোরের দুরন্তপনায়।
এদিকে আনন্দ আড্ডা সফল করতে দুটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। শতাধিক ব্যক্তি খেলায় অংশ নিয়ে প্রতি ইভেন্টে তিন জন করে মোট ৬ জন বিজয়ী হন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কন্ঠ শিল্পী বৈশাখী, আব্বাস উদ্দিন, রেজা, জাফর চৌধুরী, মেঘলা, সবুজ ও নৃত্য শিল্পীদের তমা ও অনন্যা নৃত্য পরিবেশন করা হয়। এ সময় অনেকেই গলাছেড়ে উচ্চস্বরে আনন্দ ভাগাভাগি করেন। দুপুরের খাবারের পর আনন্দ আড্ডার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র-তে ১৫ জন বিজয়ীকে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD