পরশুরামে ৪ নং বক্স মাহমুদ ইউনিয়নে খন্ডল বাজারে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। ০৯ জানুয়ারি সোমবার সকাল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দা শমসাদ বেগম পরিচালনায় বক্সমাহমুদ বাজারের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। বক্স মাহমুদ বাজারে মন্তু মেম্বার বেকারি অপরিষ্কার থাকায় মানহীন খাবার বানানো জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার পুলিশ টিম।