পরশুরামে১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম মডেল থানার উদ্যোগে থানা চত্বরে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপন। পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ফেনী জেলা পরিষদের সাবেক সদস্য এম শফিকুল হোসেন মহিমের
সঞ্চালনায় বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এনামুল করিম বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন নাহার, পরশুরাম পৌর কমিশনার এনামুল হক এনাম, পরশুরাম বনিক সমিতির সভাপতি মোঃ লোকমানুজ্জামান পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ গোলাম রাব্বানী বক্সমাহমুদ চেয়ারম্যান আব্দুল গফুর প্রমুখ।উপস্থিত বক্তব্য বলেন যুব সমাজ কে অপকর্ম থেকে আগলে রাখার জন্য খেলার বিকল্প নেই। এমন উদ্যেগ নেয়ার জন্য ওসি সাইফুল ইসলাম কে ধন্যবাদ জানান। এমন মহতী উদ্যোগে উপজেলা সকল নেতৃবৃন্দ কে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। এর আগে পবিত্র কোরআনে তেলোয়াত করা হয়
উল্লেখ্য যে উক্ত ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগীতায় স্হানীয় ষোলটি দল অংশ গ্রহণ করে।আজ উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পরশুরাম উপজেলা বনাম নাসির জুটি ২।