ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ছাগলনাইয়ায় মাষ্টার জালাল আহমেদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় মারুফ-১ জুটিকে হারিয়ে মারুফ-২ জুটি চ্যাম্পিয়ন হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় পূর্ব বাঁশপাড়া ফোরকানিয়া ঈদগাহ মাঠে পূর্ব বাঁশপাড়া ইউনাইটেড পাঠাগার এন্ড ক্লাব আয়োজিত এ টুর্ণামেন্ট এর ফাইলাল খেলাটি হয়। তৃতীয় স্থান অর্জন করে জীবন এন্টারপ্রাইজ জুটি।
ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার।
চট্রগ্রামের জেবুন এসোসিয়েট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ হানিফের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক, স্থানীয় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী হাফেজ মোহাম্মদ সোহরাব হোসেন, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল ও টুর্ণামেন্টের পৃষ্টপোষক চট্রগ্রামের বিশিষ্ট ব্যাবসায়ী ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ ইসমাইল হোসেন নিউটন।
স্বাগত বক্তব্য রাখেন, মুক্তার হোসেন মজুমদার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী জিয়াউল হক রুবেল।
খেলা পরিচালনা করেন, আবু তৈয়ব, বাবলু, কামরুল ও দিদার।
টুর্ণামেন্টের পরিচালক কাজী জিয়াউল হক রুবেল জানান, টুর্ণামেন্টে মোট ৩২টি দল অংশ নেয়।