ফেনীর ছাগলনাইয়ায় বীরাঙ্গনা রহিমা বেগমকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার (১১জানুয়ারি) বিকালে পশ্চিম দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও চট্রগ্রাম কোস্টাল ক্যারিয়ারস লিঃ এর চেয়ারম্যান আহমেদ মাহী রাসেল এর সার্বিক সহযোগিতায় বক্তার হাট ক্রীড়া সোসাইটি এ সংবর্ধনার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাস।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার ( ছাগলনাইয়া সার্কেল) মোঃ মাহমুদুল হাসান মামুন, মুক্তিযোদ্ধা সাংবাদিক আবু তাহের, মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার ও পৌর কাউন্সিলর কাজী নুর আলম। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি বীরাঙ্গনা রহিমা বেগম।
প্রধান বক্তা ছিলেন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু।

সংবর্ধিত অতিথি বীরাঙ্গনা রহিমা বেগমকে নগদ এক লক্ষ টাকাসহ উপহার সামগ্রী প্রদান করেন, আহমেদ মাহী রাসেল।

উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন আজাদ, মহামায়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল আলম, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক আবুল কালাম মাস্টার, ছাগলনাইয়া প্রেসক্লাব সমন্বয় কমিটির সদস্য মোহাম্মদ শেখ কামাল ও এবিএম নিজাম উদ্দিন, ইউপি সদস্য ওবায়দুল হক মজুমদার, ইউপি সদস্য সাহাদাত হোসেন, ই্উপি সদস্য মনির আহাম্মদ পাটোয়ারী মিয়া,
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বক্তার হাট ক্রীড়া সোসাইটির উপদেষ্টা আ.জ.ম মনছুর রাসেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রাজু রাজ।
শেষে আহমেদ মাহী রাসেল দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।