পরশুরামে পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল এর জন্ম দিন উপলক্ষে কেক কেটে পালিত। গতকাল ১৩ জানুয়ারি বাদ মাগরিবের পর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্র লীগের সাধারণত সম্পাদক রকিবুল হাসান রাসেল এর সঞ্চালনায় এবং আবদুল আহাদ চৌধুরী সভাপতিত্বে -এ কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় আরও উপস্থিত ছিলেন কলেজ ছাত্র লীগের নেতা জি এম সোহেল, শাহিন আহমেদ, শাহাদাত হোসেন বক্স মাহমুদ ইউনিয়নের ছাত্র লীগের সভাপতি নয়ন মজুমদার। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা পৌর ছাত্র লীগ,কলেজ ছাত্র লীগ, বক্স মাহমুদ ইউনিয়ন, চিথলিয়া ইউনিয়ন, ও মির্জা নগর ইউনিয়নের ছাত্র লীগের নেতৃবৃন্দ।
শুরুতে পরশুরামের আপাময় জনতার নেতা সাজেল চৌধুরীর নেক হায়াত ও সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া পরিচালনা করেন পরশুরাম কলেজ মসজিদের প্রেস ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসেন।