পরশুরাম উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে ১০ দফা বাস্তবায়ন ও বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সোমবার সকালে বিএনপিও অঙ্গ সংগঠন এর উদ্যোগে পরশুরাম বাজারে প্রধান সড়কে এক বিরাট মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক,চিথলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম মানিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন গঠন, এছাড়া উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি’র সদস্য, সাবেক পরশুরাম উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব,সঞ্চালনায় ছিলেন পরশুরাম উপজেলা বিএনপি’র সদস্য সচিব, বক্স মাহমুদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ইব্রাহিম খলিল মণি । এতে আরো বক্তব্য রাখেন পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ,শাহাদাত হোসেন সাহাবী,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদ আজম সিরাজ, মোস্তাফিজুর রহমান মাসুদ, মাইনুদ্দিন ভূইয়া সেলিম, নুরুল আলম,পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, উপজেলা/পৌর যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,শ্রমিক দল,তাঁতি দল,মৎস্যজীবি দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।