পরশুরামে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ব্যাপক উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।খেলায় পরশুরাম উপজেলা জুটি কে হারিয়ে মির্জানগর ভাই বন্ধু জুটি চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি সন্ধায় পরশুরাম মডেল থানার চত্বরে মডেল থানার উদ্যেগে এ ফাইনাল খেলা টি অনুষ্ঠিত হয়। পরশুরাম মডেল থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম এর সঞ্চালনায় পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির স্থান অলংকৃত করেন পুলিশ সুপার জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)দ্বীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুহাম্মদ শাহাদাত হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল থোয়াইঅ প্রু মারমা,অতিরিক্ত পুলিশ সুপার সোনাগাজী সার্কেল তসলিম হোসাইন।এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল, বক্স মাহমুদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়া,চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, মির্জানগর ইউনিয়ন একাদশ চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, প্যানেল মেয়র আবদুল মান্নান, সদর কাউন্সিল এনামুল হক এনাম, কাউন্সিলর লিটন, টুর্ণামেন্ট পরিচালনা রেফারির দায়িত্ব পালন করেন পরশুরাম উপজেলা ক্রিয়া সংস্থার সদস্য জহির উদ্দিন (টিপু),পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম গোলাম রাব্বানী, সাউথইস্ট ব্যাংকে সিনিয়র কর্মকর্তা শাহাদাত হোসেন রুবেল, বাজার কমিটির সভাপতি লোকমানুজ্জামান পরশুরাম মডেল থানার এস আই, এ এস আই, পুলিশ কর্মকর্তা বৃন্দ,এবং খেলা প্রেমিক দর্শক বৃন্দ পরশুরাম উপস্থিত ছিলেন। খেলার শেষে আনন্দ উপভোগ করার জন্য পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। টুর্ণামেন্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম ও সদর কাউন্সিল এনামুল হক এনাম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে সুন্দর খেলা আয়োজন করার জন্য পরশুরাম মডেল থানার ওসি সাইফুল ইসলাম, তদন্ত ওসি পার্থ দেব নাথ,এস আই (নিঃ) মনিরুল ইসলাম কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।