হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জন জীবনে শৈতপ্রবাহ থেকে বাঁচার জন্য পরশুরাম মডেল থানার উদ্যেগে উপজেলা গ্রাম পুলিশ ও নাইট গার্ড দের মাঝে কম্বল বিতরণ হয়।পরশুরাম মডেল থানার সেকেন্ড অফিসার মনিরুল ইসলাম এর সঞ্চালনায় মডেল থানার ওসি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মুহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোনাগাজী সার্কেল তাসলিম হোসেন।এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার তদন্ত ওসি পার্থ দেব নাথ, এস আই, এস এস আই, পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরশুরাম উপজেলায় মোট ৬০ গ্রাম পুলিশ ও নাইট গার্ড দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।