পরশুরাম হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জন জীবনে শৈতপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় গরীব মানুষের পাশে দাড়াঁন ঢাকা দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাট। গতকাল সকাল তার নিজ এলাকায় মির্জানগর ইউনিয়ন পরিষদের সামনে ২ হাজার অসহায় শীতার্ত মাঝে মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু,মির্জানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার জামসেদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক সম্রাটের ছোট ভাই রাসেল চৌধুরী, উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী প্রমূখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ এবং গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।