1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ক‍্যামেরা ছিনতাই ও প্রাণ নাশের হুমকিতে ডিআরবি ব্যবসায়ী শামীম আটক

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

বগুড়ার শেরপুরে কর্তব্যরত সাংবাদিকদের কাজে বাধা ভিডিও ক্যামেরাসহ মোবাইল ফোন ছিনতাই ও প্রাণ নাশের হুমকির অভিযোগে ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম ড্রাইভারকে আটক করেছে শেরপুর থানা পুলিশ।
আটক ভেজাল ডিওআরবি ব‍্যবসায়ী শামীম উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
এর আগে উপরোক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকার ভ্রাম‍্যমান প্রতিনিধি রায়হান পারভেজ কমল খাঁন।
এজাহার সুত্রে জানাগেছে, সোমবার ( ৩০ জানুয়ারি ) দুপর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, খানপুর ইউনিয়নের ভাটরা এলাকায় শামিম ড্রাইভারের ডিওআরবির গুদামে ডিওআরবির সাথে বালি মাটি গৌ-খাদ্যের কাঁচা মালের মিশ্রণ করছে, এই সংবাদের ভিত্তিতে সংবাদকর্মী, রায়হান পারভেজ,রুহুল আমিন,মাসুদ রেজা মিলটন,মেহদি হাসান মজনু,মাসুদ রানা,তথ্য নিতে শামীম ড্রাইভারের ডিওআরবির গুদামে যায়। ঐ সময় কর্মরত শ্রমিকদের অনুমতি নিয়ে গুদামের ভিতরে প্রবেশ করে এবং তারা দেখতে পায় ডিওআরবির সাথে বালি মাটি ও পোড়া মাটির মত দেখতে পাতলা আবরণ মিশ্রণ করছে।
এ সময় সাংবাদকর্মীদের হাতে থাকা মোবাইল ফোন ও ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও করা শুরু করলে ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম ড্রাইভার ও তার ম্যানেজার নুরু মিয়াসহ অজ্ঞাত ৭/৮ জন মিলে সাংবাদকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হত‍্যা চেষ্টায় এলোপাতাড়ি ভাবে মারপিট শুরু করে। সেই সাথে মোবাইল ফোন ও দুটি ভিডিও ক্যামেরা ছিনিয়ে নেয়। সাংবাদকর্মীরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময় পূণরায় তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে বলে, তোদের যেখানেই পাবো সেখানেই মেরে ফেলবো।
এই বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান খন্দকার জানান, অভিযোগ পেয়েছি এবং ভিডিও ক্যামেরা ও মোবাইল ফোন উদ্ধার চেষ্টা চলছে, অভিযান চালিয়ে ভেজাল ডিওআরবি ব্যবসায়ী শামিম কে আটক করা হয়েছে ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD