পরশুরামে বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সমিতির ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির( বিসি ডিএস),র কমিটি গঠন করা হয়েছে। একরামুল হক পিয়াস কে সভাপতি এবং মেহেদী হাসান বাবু কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
বাংলাদেশ ক্যামিস্ট ড্রাগিস্ট সমিতির ২০২৩-২০২৪ ই মেয়াদের জন্য ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সকল সদস্য দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে দায়িত্ব রত অন্যান্যা সদস্যরা হলেন।আবু শাহদাত চৌধুরী লিটন, মোস্তাফিজুর রহমান মাসুদ, মোঃ আবদুল হালিম কে সহ সভাপতি নির্বাচন করা হয়।
এছাড়া আরও সদস্যরা হলেন প্রদীপ কুমার নাথ, তপন সরকার, মনির আহমদ, দেলোয়ার হোসেন, প্রতীম পাল, মোঃ ওমর, মোঃ আলা উদ্দিন, সিদ্দিকুর রহমান, মজুমদার, সঞ্জয় চন্দ্র বণিক, অজিত কুমার নাথ, মোঃ সাইফুল ইসলাম সদস্য নির্বাচন করা হয়েছে।
কমিটির ঘোষণা করেছেন বাংলাদেশ ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক ও ফেনী জেলা কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমেদ মিলন। কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের দায়িত্ব পালন কালে সকল সদস্য সহ উপজেলা বাসীর সহযোগিতা কামনা করছেন।এছাড়াও কমিটির আওতাভুক্ত সকল সদস্যদের ঔষধ বিক্রি সরকারি নীতিমালা মেনে ঔষধ বিক্রি করার জন্য আহবান জানিয়েছেন।