পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল কে জড়িয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার এবং থানায় সাধারণ ডায়েরি করার প্রতিবাদে মানববন্ধ করা হয়েছে। গতকাল ১ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৪ ঘটিকার সময় পরশুরাম বাজারের মেইন রোডে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।পরশুরাম বণিক সমিতির আয়োজনে পরশুরাম শ্রমিক লীগের সাধারণত সম্পাদক আবদুল্লা আল মামুন এর সঞ্চালনায় লোকমানুজ্জামান আজাদ সভাপতিত্বে বক্তব্য রাখেন,বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ দাউদ পরশুরাম পৌর আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, হাইস সমিতির সভাপতি নাছির উদ্দীন রিটু প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম বাজারের সর্বস্তরের ব্যবসায়ী, পরশুরাম উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ,ছাত্র লীগের নেতৃবৃন্দ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যমে পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার মেয়র সাজেল চৌধুরীর বিরুদ্ধে ড্রেনেজ বানিজ্য, ব্যবসায়ীদের বিভিন্ন ভাবে হয়রানি, নেতা কর্মীদের উপর বিভিন্ন সময় হামলা, পরশুরাম উপজেলা এক নায়েক এক তন্ত্র করার জন্য সাজেল চৌধুরীর যে সব অপকর্মে কথা উল্লেখ করেন তা সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন মানববন্ধন কর্মসূচিতে আমন্ত্রীত বক্তারা। বণিক সমিতির সাথে সাজেল চৌধুরীর একনিষ্ঠ সুসম্পর্ক থাকায় ঐ কুচক্রী মহল সহ্য করতে পরছে না তারা সাজেল চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে যাচ্ছে। সাজেল চৌধুরীর টানা তিনবার মেয়র থাকা অবস্থায় বাজার কমিটির সাথে কখনো কোন ভাগবিতন্ড হয়নি। পরশুরাম পৌরসভার উন্নয়ন ধারাকে নষ্ট করায় জন্য উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন উঠেপড়ে লেগেছে। আমরা বাজার কমিটি সাজেল চৌধুরীর সাথে যে কোনো অপ শক্তির বিরুদ্ধে লড়তে একমত আছি।আমরা কখনো সাজেল চৌধুরীর মান সম্মান নষ্ট হোক এটা বনিক সমিতি মেনে নিবে না। সঠিক তদন্তের মাধ্যমে এই অপ কান্ড চালনা কারীদের আইনের আওতায় এনে বিচার করার জন্য আহবান জানিয়েছেন।।