1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় পৌরসভার মির্জার বাজার নব নির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে মির্জার বাজারে পুনরায় পশুর হাট চালু হতে যাচ্ছে । ছাগলনাইয়ায় পৌরসভার মির্জার বাজার নব নির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এমন ঘোষণা দেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
সোমবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে মির্জার বাজারের সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,এই বাজারটি একটি প্রাচীনতম বাজার। এটি এক সময় অনেক জমজমাট ছিলো। এই বাজারকে বর্তমানে আরো এগিয়ে নেয়ার জন্য নতুন কমিটির গঠন করা হয়েছে। সকলের সহযোগিতা ও পরামর্শ দিয়ে পূর্ব পুরুষরা যে স্বপ্ন দেখেছিলেন তা যেন পূর্ণ করার চেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি গরুর বাজারটি ছিল জেলার মধ্যে ঐতিহ্যবাহী। এলাকার মানুষের প্রাণের দাবীর প্রেক্ষিতে আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে মির্জার বাজারের গরুর বাজারটি পুনরায় চালুর ঘোষণা দিচ্ছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গরুর বাজারটি পুনরায় ঐতিহ্যে ফিরে পাবে।
সোহেল চৌধুরী আরও বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন গ্রাম হচ্ছে শহর, আর শহর হচ্ছে মহানগর। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে, গ্রামের তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য । যে রাজনীতি মানুষের কল্যাণে আসেনা,অসহায় মানুষদের পাশে আসতে দেয় না সেই রাজনীতি ছাগলনাইয়ায় নেই ।
মির্জার বাজার পরিচালনা কমিটির সভাপতি ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগের সভাপতি ও মেয়র এম মোস্তফা,উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আব্দুল বাকী চৌধুরী শিমুল।
অনুষ্ঠানে বাজার কমিটির সাধারণ সম্পাদক ও পৌর প্যানেল মেয়র কাউন্সিলর কাজী নুর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাউন্সিলর মুন্সী নুর হোসেন,নাসির উল্লাহ ভূঞাঁ রিন্টু, আব্দুল লতিফ বাহার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের নির্বাহী সদস্য মহি উদ্দিন লিটন, সাবেক কাউন্সিল ও ওয়ার্ড আ’লীগের সভাপতি কামাল উদ্দিন পাটোয়ারী খোকন, ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বাজার কমিটির সদস্য আব্দুল মান্নান, সাংবাদিক মোহাম্মদ শেখ কামাল প্রমূখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD