নবনিযুুক্ত মো. শাহাবুদ্দিন চুপ্পু দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ফেনী জেলার অন্তর্গত পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরশুরাম পৌরসভার সম্মানিত মেয়র নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল মহামান্য রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ১৫ ফেব্রুয়ারী বুধবার বিকাল ৩.৩০ মিনিটের সময় রাজধানী গুলশান মডেল টাউনে সায়হাম টাওয়ারে নব-নির্বাচিত রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী সাজেল। সাক্ষাৎকালে সাজেল চৌধুরী পরশুরাম উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে নব-নির্বাচিত রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ-সময় গ্লোবাল ইসলামি ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান মোঃ নিজাম চৌধুরী উপস্থিত ছিলেন। এসময় পরশুরাম উপজেলা আওয়ামী লীগের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আওয়ামী নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নব-নির্বাচিত রাষ্ট্রপতি। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। পরদিন ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে নব-নির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের অভিষেক হওয়ার কথা রয়েছে।