পরশুরাম উপজেলায় গতকাল বুধবার দুপুর ১১টায় উপজেলা চত্বরে স্মার্ট কার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণের শুভ উদ্বোধন করা হয়। এতে উপস্থিত বিভিন্ন জনপ্রতিনিধি সহ ত্রিশ জনের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করে শুভ উদ্বোধনের সুচনা করা হয়।
পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শমসাদ বেগমের সভাপতিতে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন, ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। সোনাগাজী উপজেলা নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পরশুরাম উপজেলা নির্বাচন কর্মকর্তা তানজিদা ইয়াসমিন।
উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম বাদল , মহিলা ভাইস চেয়ারম্যান শামছুন্নাহার ও পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ।
স্মার্ট কার্ড বিতরনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, একটি শিশু জন্ম গ্রহন করার পর সরকারি ভাবে একটি নাম্বার হবে ঐ নম্বর টা স্মার্ট কার্ডে থাকবে। তার জীবনে আর কোনো কার্ড দরকার হবে না। এদেশের মানুষের জন্য স্মার্ট আইডি হবে কখনো কেউই কল্পনা করে নি।কিন্তু বর্তমান সরকার জনগণের কথা চিন্তা করে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ভোটার আইডি হওয়ার পর অনেক সমস্যা চিহ্নিত করা হয়েছে। তা সমাধান করার জন্য স্মাট কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানুষ বিদেশে যাওয়ার আগে বয়স বাড়িয়ে দেয়, আবার আসার পর কমিয়ে দেয় এই সব ধরনের অভ্যাস থেকে পরিত্যাগ করতে হবে। এসব অন্যায়ের কারণে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন হবে না। এ জন্য আমি আপনাদের সবাই কে অনুরোধ করবো সঠিক তথ্য দিয়ে সরকার কে সহযোগিতা করুন এবং স্মার্ট কার্ড করার আগে সঠিক তথ্য দেয়া হচ্ছে কিনা তা বারবার দেখুন। সরকার আপনাদের জন্য এতো কিছু করছে আপনাদের সকলের উচিত সরকার কে সহযোগিতা করা। এই সরকার যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তখনই এই দেশের জনগণের জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। তাই আজকে আমাদের জন্য খুশির একটি দিন। এ স্মার্ট কার্ডে নাগরিকদের সকল তথ্য থাকছে। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী এই দেশের জনগনকে যে সম্মান দিচ্ছেন, এটি আমাদের মূল্যায়ন করতে হবে।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ৩০ জনকে স্মার্ট কার্ড দেয়া হয়েছে। ক্রমান্নয়ে পরশুরাম উপজেলা তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভায়৷ সর্বমোট ৬৮৪৫৩ জন কে স্মার্ট কার্ড বিতরণ করা হবে। আগের আইডি জমা দিয়ে সবাই কে নিজ হাতে নিজের স্মার্ট কার্ড সংগ্রহ করতে হবে।