1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে দইয়ের বাজারে ধস বিপাকে খামারীরা শেরপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও গণ দোয়া  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী জেলা যুবদলের উদ্যোগে ফুলগাজীতে স্বেচ্ছাশ্রমে বেগম খালেদা জিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন ছাগলনাইয়া ছাত্রদলের ফ্যাস্টিবল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলগাজীতে শেখ নুর উল্ল্যাহ চৌধুরী এতিমখানা ও মাদ্রাসায় ফেনী বন্ধুসভার খাবার ও ক্রীড়া সামগ্রী বিতরণ  ছাগলনাইয়ায় নিজপানুয়া যুব সংঘের কার্যালয়ের শুভ উদ্বোধন ও মাদক বিরোধী সমাবেশ হয়েছে ছাগলনাইয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মাঝে কলেজ ছাত্রদলের বই উপহার ছাত্রদলের উদ্যোগে ফেনী সরকারী কলেজে উন্মুক্ত লাইব্রেরি উদ্বোধন  ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ  ফেনীর সোনাগাজীর সোনাপুরে প্রবাসীর ঘরে দূর্ধর্ষ চুরি আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার

বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাম্প্রদায়ীকতা, জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, স্কুল পুড়িয়ে দেয়। এই আগুন সন্ত্রাসের মূল হোতাদের আর ক্ষমতায় আসতে দেয়া হবে না।

বিএনপি ক্ষমতায় গেলে জয় বাংলাকে মুছে দেবে উল্লেখ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। তদের সঙ্গে পেট্রলবোমা আছে, অস্ত্র আছে, লাঠি আছে। তাদের থেকে সাবধান।

তিনি বলেন, দেশের মানুষ তাদের দুঃখের সময় আর কাউকে না পেলেও শেখ হাসিনাকে পায়। ভোট পাওয়ার জন্য অনেকই অনেক কথা বলেবে। কিন্তু শেখ হাসিনা ছাড়া কাউকে পাবে না।

তিনি বলেন, বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা। আর তার কন্যা দিয়েছেন দেশের মানুষকে মুক্তি, দেশকে আলোকিত করেছেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নারীদের অধিকার দিয়েছেন। আজকে বাবার নামের পাশাপশি মায়ের নামও থাকে, এটা করেছেন প্রধানমন্ত্রী। আজ নারীরা বিচারক হয়েছেন। ডিসি-এসপি হয়েছেন। নারীদের সকল ক্ষেত্রে সমান অধিকার দিয়েছেন শেখ হাসিনা।

শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা আছেন বলেই দেশের মানুষ ভালো আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে দ্রব্যমূল্যের দাম বেশি। যার প্রভাব আমাদের দেশেও পড়েছে। কিন্তু শেখ হাসিনা বেশি দামে কিনে এনে কম দামে দিচ্ছেন আপনাদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD