1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীর ছাগলনাইয়াতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এই  প্রতিপাদ্যকে সামনে রেখে ছাগলনাইয়াতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩ মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ছাগলনাইয়া উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৩২টি স্টলে প্রদর্শনী করা হয়েছে বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে। আর এই মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।
মেলা আয়োজন করেন ছাগলনাইয়া উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়।

সারাদেশের ন্যায় ছাগলনাইয়াতে প্রাণিসম্পদ মেলার মুল উদ্দেশ্য দেশের প্রাণি উৎপাদন বৃদ্ধি করা এবং বাজার মুল্য বাড়ানো। আর খামারিদের হাজার প্রতিকুলতার ধকল কাটিয়ে যেন তারা টিকে থাকতে পারে এবং তারা যেন প্রাণিসম্পদের উৎপাদন আরো বাড়াতে পারে।

এরপর প্রাণিসম্পদ মেলাকে ঘিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান  মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা.মো.জাহিদ হাসান জনির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভেটেরিনারি সার্জেন ডাঃ মো. হারুন অর রশিদ।
এ সভায় বিশেষ অতিথি ছিলেন,পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা,  থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায়,ডেইরী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা ভূঞাঁ তারেক।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক আব্দুল বাকী শিমুল, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

উপজেলা ভেটেরিনারি সার্জেন ডাঃ মো. হারুন অর রশিদ বলেন, প্রাণিসম্পদ মেলার মাধ্যমে পশু পালন ও খামারির সংখ্যা বৃদ্ধি পাবে। বিভিন্ন ধরনের পশু পাখি দিয়ে আমাদের এই মেলার আয়োজন করা । আর এই মেলার মাধ্যমে আমাদের লক্ষ্য দেশের প্রাণি উৎপাদন বৃদ্ধি করা এবং একই সাথে খামরির সংখ্যা বাড়ানো। ১২০০ কেজি ওজনের শাহীওয়াল জাতের এক কালো রঙয়ের ষাঁড় নিয়ে একজন খামারি প্রদর্শনীতে অংশ গ্রহণ করে। এছাড়াও ৮০ কেজি ওজনের একটি গাড়ল নিয়ে আসেন একজন খামারী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD