1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ছাগলনাইয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল করে ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে।
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রাখায় দিশেহারা হয়ে পুলিশ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরছেন ক্ষতিগ্রস্থ হামিদুল হক।
মামলা সূত্রে জানাযায়, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া গ্রামের মৃত অহিদের রহমানের পুত্র হামিদুল হকের সঙ্গে একই বাড়ির মৃত আবদুর রউফ এর পুত্র সাইফুল ইসলামের বসত বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছে।
বিরোধীয় জায়গায় সম্প্রতি ভবন নির্মাণ কাজ শুরু করেন সাইফুল। ৬ ফেব্রুয়ারী হামিদুল হক বাদী হয়ে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা (নং-৮৮/২০২৩) দায়ের করলে আদালত বিরোধীয় জায়গায় নিষেধাজ্ঞা জারি করে।
হামিদুল হকের অভিযোগ বিবাদী সাইফুল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে মতামতের জন্য মোবাইলে বারবার ফোন করেও সাইফুল ইসলামকে পাওয়া যায়নি।
ছাগলনাইয়া থানার এএসআই মোঃ নজরুল ইসলাম বলেন, আদালত আমাদেরকে পক্ষদের মাঝে শান্তি-শৃংখলা বজায় রাখতে বলেছে। সে অনুযায়ী আমরা উভয় পক্ষকে নোটিশ দিয়েছি। কেউ আইন অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD