“ঐ ব্যক্তির চেয়ে কার কথা উত্তর, যে মানুষ কে আল্লাহর পথে ডাকে, আল কুরআন এই কুরআনের আয়াত কে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত পরশুরামে অরাজনৈতিক সংগঠন রাহবার এর উদ্যােগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ঠা মার্চ( শনিবার) সকাল ১১ ঘটিকার সময় পরশুরাম হাইস্কুলের মাঠে ইয়াছিন আরাফাতের সভাপতিত্বে মাওলানা মোহাম্মদ মনসুর আহমেদ এর সঞ্চালনায়
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কে এম আবু তাহের মিল্লাত ম্যানেজিং ডিরেক্টর, রয়েল প্লাস লিঃ এন্ড এক্সপ্রো বিডি লিমিটেড ঢাকা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ আবদুল কাদের পরিচালক (অবসরপ্রাপ্ত) বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি( বার্ড) কুমিল্লা, বিশেষ অতিথি, অ্যাডভোকেট রুহুল আমিন আইন জীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন বাদল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট, মুহাম্মদ খায়রুল বাশার হারুন, উপদেষ্টা রাহবার পরশুরাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নুরুল ইসলাম মজুমদার, পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা আরবি প্রভাষক মাওলানা হুমায়ুন হুজুর নোমানী, সহকারী অধ্যাপক হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম মজুমদার, পরশুরাম দারুল আমান কমপ্লেক্সে এর পরিচালক তোফায়েল আহমেদ বাবর,শালধর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা সাইদুল ইসলাম মজুমদার, আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক এবং পরশুরাম আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক মজুমদার,পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন, রাহবার সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন, ফ্রেন্ডস সোসাইটি ব্লাড ডোনার ক্লাবের সহ সাধারণ সম্পাদক আবদুর রহিম আসিফ।
গত২২ অক্টোবর পরশুরাম উপজেলা দুটি কেন্দ্রে ১ হাজারের অধিক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে।প্রতিযোগীদের মধ্যে তিন ক্যাটাগরিতে ১১৮ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও নগদ টাকাসহ সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।