1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

পরশুরামে বক্সমাহমুদ ইউনিয়ন উপনির্বাচনে প্রার্থীরা প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন

পরশুরাম (ফেনী) প্রতিনিধ
  • প্রকাশ : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

পরশুরাম উপজেলায় জমে উঠেছে বহু বছর,বহু কাল পর বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপনির্বাচনের প্রচার প্রচারনা । এই ওয়ার্ডের নির্বাচিত সদস্য ইয়াছিন মজুমদার গত বছর ২১ অক্টোবর মারা যাওয়ায় পদ টি শুন্য হয়ে যায়। তাই চলিত মাসের ১৬ তারিখে এই ওর্য়াডে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারনা। প্রার্থীরা ভোটারদের নিজের দিকে টানতে ওর্য়াড বাসীদেরকে দিচ্ছেন বিভিন্ন চমকপ্রদ প্রতিশ্রুতি । নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক নিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে এই ইউনিয়নের ৬ নং ওয়ার্ড জুড়ে রাত দিন প্রচার-প্রচারনায় মাঠ চষে বেড়াচ্ছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ইয়াছিন মজুমদার মারা যাওয়ার কারনে পদটি শুন্য হয়ে যায় ।ফলে এই ওয়ার্ডে চলিত মাসের ১৬ তারিখে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। এই ওয়ার্ডের উপনির্বাচনে সদস্য পদে ৫ জন প্রার্থী তাদের পছন্দের প্রতীক নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন।বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউপ,”মোরগ “ইউনিয়ন সাবেক যুবলীগ সভাপতি ইসমাইল মজুমদার পিন্টু”ফুটবল” ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি আবদুল বারেক মজুমদার “আপেল”সাবেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেন মজুমদার “তালা “মোঃ আজিম “টিউব ওয়েল ” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৬ নং ওয়ার্ডের তালতলা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রহিম হোসেন, নরনীয়া বাজারের চা দোকান ব্যবসায়ী সাহেব মিজান ও পথচারী ইয়াসিন, নরুল ইসলাম এবং মাষ্টার লোকমান হোসেন সহ অনেকেই বলেন, এই উপনির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন ধরনের ভোটের গান ও স্লোগানে হাট-বাজার সহ ৬ নং ওয়ার্ডের গ্রাম, গঞ্জের, আনাচে, কানাচে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের ভোটের পাল্লা ভারী করতে কর্মীরা মেতে উঠেছে।নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় একজন প্রবীন রাজনীতিবিদ বলেন বহু বছর নির্বাচন থাকায় এই উপনির্বাচন পেয়ে জনগন মনে করে ঈদের চাঁদ উঠেছে। আনন্দে মুখরিত ৬ নং ওয়ার্ডে সাধারণ মানুষ। কিন্তু একাধিক প্রার্থী থাকায় সিলেকশন করা সম্ভব হয় নি। তার পরে-ও বিএনপির কোনো প্রার্থী না থাকায় ৫ জন আওয়ামী লীগের প্রার্থী।
স্থানীয় আওয়ামী লীগের এক প্রবীন নেতা আলহাজ্ব শফিকুর রহমান( ৮৯) তিনি জানান, আঁইতো মনে করছি এজীবনে আর ভোট দিতে হাত্তান্ন।জেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক নিজাম হাজারী কে অশেষ ধন্যবাদ নির্বাচনের জন্য এইচ্ছা পরিবেশ দেয়ার জন্য। সাধারণ মানুষ বাটপার কে পরিহার করে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।ভোট ছাড়া বেশির ভাগ জনপ্রতিনিধি বাটপার।

প্রার্থী লোকমান হোসেন ফেনীর সময় কে জানান, সুষ্টু নির্বাচন হলে আশা করি এই ওয়ার্ডের সাধারণ জনগণ উপনির্বাচনে সবাই স্বতর্স্ফুত ভাবে অংশ গ্রহণ করবে। সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগে তিনি জয়লাভ করে এই ওয়ার্ডকে মাদকমূক্ত, স্মার্ট গ্রাম, ইভটিজিং থেকে ছাত্র ছাত্রী চেষ্টা দের কে নিরাপদ রাখার জন্য করবেন।এবং সরকারের অবশিষ্ট কাজ চালিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসবেন।
প্রার্থী ইসমাইল হোসেন পিন্টু তার প্রতিক্রিয়ায় বলেন ,তিনি এই নির্বাচনে জয়ী হয়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে
এই ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে গড়ে তুলবেন।
প্রার্থী বারেক মজুমদার বলেন , তিনি জয়ী হয়ে এই ওয়ার্ডের উন্নয়নে অসমাপ্ত কাজ গুলো সম্পূর্ণ করবেন।
প্রার্থী লোকমান হোসেন মজুমদার ফেনীর সময় কে জানান আশা করি , তিনি জয়ী হয়ে স্মার্ট বাংলাদেশে দুর্নীতি রোধে ভুমিকা রাখবেন।
এবং প্রাথী আজীম নির্বাচনে জয়ী হয়ে দারিদ্র্য বিমোচন করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন।
প্রাথীরা বলেন নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই আমরা শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত হয়ে পড়ছি। প্রত্যেক প্রার্থী আশা প্রকাশ করে বলেন, যদি জনগন চায় তাহলে আগামী ১৬ মার্চ ৬নং ওয়ার্ডের উপনির্বাচনে ভোটারদের স্বতস্ফূর্ত ভোটাধিকার প্রয়োগের মাধ্যমের
জয় নিশ্চিত হবে
এদিকে, নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন বিভিন্ন প্রার্থী ও কর্মীদের নির্বাচনের পদচারনায় হাট,বাজারের চায়ের দোকান, ক্লাব, সমিতির অফিস, গ্রাম, গঞ্জ সহ সরগরম হয়ে উঠেছে বক্সমাহমুদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নির্বাচনী মাঠ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD