স্মাট বাংলাদেশের স্বপ্নের বঙ্গবন্ধু জন্ম দিন, শিশুদের চোখে সমৃদ্ধির স্বপ্নে রঙিন। স্বাধীনতা মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এঁর ১০৩ জন্ম দিন উপলক্ষে পরশুরাম উপজেলা আওয়ামী আওয়ামী লীগের উদ্যোগে গত সকাল ৯ ঘটিকার সময় উপজেলা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম এর সঞ্চালনায় ফেনী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এনামুল করিম মজুমদার বাদল এর সভাপতিত্বে এ কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সফল ছাত্র নেতা জিএস আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগ এর সহ সিরাজুল মোস্তফা চৌধুরী (নবী) উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ চৌধুরী বাবলু, মির্জানগর ইউনিয়নের চেয়াম্যান নুরুজ্জামান ভুট্টু, উপজেলা আওয়ামী প্যানেল মেয়র আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি সহিদুর রহমান, সাধারণত সম্পাদক ও কাউন্সিলর রসুল আহমেদ স্বপন, কাউন্সিলর লিটন এবং সদর কাউন্সিল এনামুল হক এনাম, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবদুল রসুল আহমেদ এবং সাধারণ সম্পাদক আবদুল্লা আল মামুন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক চৌধুরী পিয়াস, উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগ এর অঙ্গ সংগঠনের মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্র লীগ এর নেতৃবৃন্দ।