1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুরে হাইওয়ে পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সনাতন সরকার শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : রবিবার, ১৯ মার্চ, ২০২৩

বগুড়া শেরপুরে হাইওয়ে পুলিশের ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টায় গাড়িদহ ইউনিয়নের জুয়ানপুরে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে প্রাঙ্গণে এই অনুষ্ঠানে বাস-ট্রাক-থ্রি হুইলারের মালিক-শ্রমিকদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ
জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের বগুড়ার রিজিওনের পুলিশ সুপার হাবিবুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলার গাড়িদহ ইউপি চেয়ারম্যান তবিবর রহমান, শেরপুরের বাস মালিক সমিতির সভাপতি সেলিম রেজা, শেরপুর পরিবহন শ্রমিক সংগঠনের সভাপতি আরিফুল রহমান, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলী, শেরপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ ও শাজাহানপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান। এছাড়াও বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিকরা তাদের মতামত তুলে ধরেন।
তারা বলেন মহাসড়কের দুই ধারে অনেক হাট বাজার গড়ে উঠেছে। এছাড়া শেরপুর শহরে নির্ধারিত কোন বাস টার্মিনাল নেই। যানবাহনগুলো মহাসড়ক দখল করে যাত্রী ও মালামাল উঠা নামা করে। এর ফলে যানজট সৃষ্টি হয় ও দুর্ঘটনা ঘটে। তারা এসব সমস্যা সমাধানের দাবির জানান।
আলোচনা শেষে প্রধান অতিথি হাইওয়ের পুলিশ সুপার হাবিবুর রহমান সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি আইন মেনে যানবাহন চালানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD