1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

ফেনীতে ৯ বীর মুক্তিযোদ্ধাকে রোটারী ক্লাবের সংবর্ধনা

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

 একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব। গতকাল বুধবার বিকালে ফেনী সিটি গার্লস হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান। ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল। অনুভূতি প্রকাশ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মোতালেব, মুক্তিযুদ্ধকালীন ভারতের ত্রিপুরার মুহুরী ইয়ুথ ট্রেনিং ক্যাম্পের ডেপুটি ক্যাম্প চীফ ও ফেনী জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা সম্পাদক মোস্তফা হোসেন, রহিমা বেগম। অপর সংবর্ধিত মুক্তিযোদ্ধাগণ হলেন মীর হোসেন ভূঞা, আবু তাহের, এম এ রব, এটিএম কামাল উদ্দিন, আহসান হাবিব সাজু, সৈয়দ নাছির উদ্দিন। তাদেরকে ক্রেষ্ট, উত্তরীয় ও উপহার প্রদান করা হয়।
রোটারী ক্লাব অব ফেনী অপূর্ব এর ফাস্ট প্রেসিডেন্ট আবদুল আউয়াল সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রোটারীর এরিয়া এডভাইজার জালাল উদ্দিন বাবলূ, এরিয়া ডিরেক্টর আবু জোবায়ের ভূঞা মুন্না, রোটারী ক্লাব অব ফেনী অপরূপার ফাস্ট প্রেসিডেন্ট এম. মামুনুর রশিদ, অপূর্ব এর ফাস্ট প্রেসিডেন্ট সাইদুল মিল্লাত মুক্তা, প্রেসিডেন্ট ইলেক্ট জহিরুল আলম, রোটার‌্যাক্ট ক্লাবের ডিআরআর শরীফুল ইসলাম অপু প্রমুখ।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ক গ্রæপে বিজয়ী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৯ম শ্রেণির মমতা আক্তার তানিয়া, ৯ম শ্রেণির আফরা হোসেন, ১০ম শ্রেণির ইসরাত জাহান তানিয়া, খ গ্রæপে বিজয়ী যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৭ম শ্রেণির নুসরাত নুরিকা চাহাত, ৬ষ্ঠ শ্রেণির নাহিয়াত করিম রাহা ও ৬ষ্ঠ শ্রেণির তাবাসসুম তানজিমকে পুরস্কৃত করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD