1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

“দেশে ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে”

ফেনী প্রতিনিধি
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বেসরকারিভাবে দেশে ৭৫ লাখের বেশি মাদকাসক্ত রয়েছে।  মাদকসেবিদের মধ্যে ৮০ শতাংশই যুবক, তাদের ৪৩ শতাংশ বেকার। ৫০ শতাংশ অপরাধের সঙ্গে জড়িত  । কিছুদিন আগেই যারা ফেন্সিডিলে আসক্ত ছিলো তাদের অধিকাংশ ইয়াবা আসক্ত, অথচ ৮০ ভাগ ইয়াবাতে ভেজাল।

বুধবার(২২ মার্চ) ফেনীর ছাগলনাইয়ার মনুর হাট  আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও দ্যা বাংলাদেশ এন্ট্রি ড্রাগ ফেডারেশনের যৌথ আয়োজনে মাদকমুক্ত সুস্থ জীবন শীর্ষক সেমিনার ও সচেতনতামুলক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

আব্দুল হক চৌধুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড.মাহতাব হোসেন প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বেগম রোকেয়া বিশ্বিবদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দ্যা এন্ট্রি ড্রাগ ফেডারেশনের উপদেষ্টা এবং সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান মজুমদার। অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদকদ্রব্য অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুল রহমান শরিফ, দ্যা বাংলাদেশ এন্ট্রি ড্রাগ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম রনি।

স্বাগত বক্তব্য রাখেন কলেজের শিক্ষক সম্পাদক মোঃ সলিমুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট কবি, ডেইলি স্টার পত্রিকার সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ।

প্রধান অতিথি মাদক নির্মুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

মিজানুর রহমান মজুমদার বলেন, এ কলেজের ৫ জন গরীব মেধাবী শিক্ষার্থীর উচ্চ শিক্ষার সম্পূর্ণ দায়ভার নেব। তাদের  লেখাপড়া শেষে চাকুরির সুযোগ করে দেয়া হবে।

এ সময় উপস্থিত অতিথিরা তাঁর এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানের প্রথম পর্বে কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেমিনারে কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, পেশাজীবিরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD