1. admin@dailyprothomsomoy.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতিসহ ৩ জন গ্রেফতার  সাংবাদিক পিনু শিকদারকে নিয়ে ফেক আইডি থেকে অপপ্রচার, থানায় জিডি নিজাম হাজারীর নির্বাচনী প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক শাহ আলম এখনো প্রকাশ্যে ঘুরছে নির্বাচন হতে পারে ডিসেম্বরেই, তবে ২৬’র জুনের পর নয়: প্রধান উপদেষ্টা ছাগলনাইয়ার জয়পুর চ্যাম্পিয়ন শীপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা কেউ টাকা মেরে চলে যায়নি:প্রধান উপদেষ্টা বিসিবির গঠনতন্ত্রে অসঙ্গতি পেয়েছে দুদক ফেনীতে বিজিবি’র হাতে আটক ভুয়া এনএস আই কর্মকর্তা সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেপ্তার সারাদেশে সব মসজিদে একই সময়ে জুমার নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন মেঘনা আলমের গ্রেপ্তারের প্রক্রিয়া সঠিক হয়নি: আইন উপদেষ্টা ছাগলনাইয়ায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ও ছাত্রজনতার আয়োজনে সেচ্ছাসেবী মিলনমেলা ও ঈদ আড্ডা শেরপুর পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য গ্রেফতার সাড়ে ৭ লক্ষ টাকার চোরাই মাল উদ্ধার  সাংবাদিকেরা সমাজের দর্পণ-বিএনপি নেতা আব্দুল মোমিন নাশকতা মামলায় সদ্য ক্ষমতাচ্যুত চেয়ারম্যান আব্দুল মোমিন গ্রেফতার  শেরপুরে নির্বাচনী হামলা ও বিস্ফোরণের মামলায় দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার শেরপুরে সরকারি সড়ক দখল করে দোকান ভোগান্তিতে পথচারীরা শেরপুরে লক্ষাধিক টাকার সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালী গোলাপ  শেরপুরে দুর পাল্লার বাসে তল্লাশি, ১৩০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার দুইজন পরশুরামে বৈষম্য বিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি

বগুড়া শেরপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন

সনাতন সরকার, শেরপুর (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশ : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তিকারী, জামায়াত বিএনপি পরিবারের সন্তান ও শিবিরের গুপ্তচরকে সভাপতি এবং হত্যা মামলার চার্জশিটভূক্ত আসামীকে সাধারণ সম্পাদক ঘোষণা দেওয়ায় বগুড়া শেরপুর উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৯ মার্চ) উপজেলা ও শহর ছাত্রলীগের সাবেক এবং বতর্মান নেতাকর্মীদের আয়োজনে বেলা ১১টায় স্থানীয় বাসষ্ট‍্যান্ডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক গঠনতন্ত্র মেনে কমিটি দেওয়ার বিধান থাকলেও শেরপুর উপজেলা ছাত্রলীগের কমিটির ক্ষেত্রে এর সম্পূর্ণ বিপরীত ঘটনা ঘটেছে, যা সংগঠন পরিপন্থী।
ছাত্রলীগের গঠনতন্ত্র অমান্য করে পকেট কমিটি ঘোষণা দেওয়ায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে বিতর্কিত সভাপতি সাধারণকে বহিস্কারসহ নতুন কমিটি বাতিল করে সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূণরায় কমিটি গঠন করার জোড় দাবী জানান।
তাদের দাবী পূরণ না হওয়া পযর্ন্ত আন্দোলন অব‍্যহত থাকবে বলে হুশিয়ারী দেন।
উল্লেখ্য সাংগঠনিক সূত্রে জানা যায়, গত ১৯ ডিসেম্বর শেরপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে নতুন কমিটি ঘোষণার জন্য সাত কার্যদিবসের মধ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। কমিটি ভেঙে দেওয়ার তিন মাস পর গত ২৩ মার্চ সম্মেলনের বদলে বিশেষ কর্মীসভার আয়োজন করা হয়।
শেরপুর টাউনক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ চত্বরে আয়োজিত ওই বিশেষ কর্মী সভায় শেরপুর উপজেলা ছাত্রলীগের ১৩ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সজীব সাহার উপস্থিতিতে এই কমিটি ঘোষণা দেন বগুড়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহিদুল ইসলাম। বিশেষ কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুঘাট ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম শরীফ,খানপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুনুর রশিদ, গাড়িদহ ইউনিয়ন (পূর্ব)ছাত্রলীগ সভাপতি সজিবুর রহমান জেমস,কুসম্বি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মিলনুর রহমান মিলন সুঘাট ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক শামীম পারভেজ,বিশালপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুর রহমান সোহাগ,সুঘাট ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, কুসম্বী ইউনিয়ন ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ, সাবেক ছাত্রলীগের নেতা শাহরিয়ার,
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। এসময় উপজেলা, শহর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD