ফেনীর ছাগলনাইয়ায় সুলতান আহাম্মেদ
ফাউন্ডেশনের উদ্যোগে ৫ হাজার দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১ টায় ছাগলনাইয়ার মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ,দুপুর ১২ টায় মহামায়া গণপাঠাগার ও বিকাল ৩ টায় চাঁদগাজীর স্কুল এন্ড কলেজ মাঠে মাহে রমজান উপলক্ষে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান আহাম্মেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান, ফেনী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট শিল্পপতি মিজানুর রহমান মজুমদার বলেন, পবিত্র রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও কুপ্রবৃত্তি দমনের মাস। তাই পবিত্র মাহে রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে প্রতি বছরের ন্যায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছি। ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম মাস ব্যাপী অব্যাহত থাকবে বলে তিনি জানান।
এছাড়াও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার অসহায় হতদরিদ্রের মাঝে উপহার সামগ্রী (লুঙ্গি ও শাড়ী) বিতরণ করা হবে।
যত্রতত্র ইফতার পার্টির পরিবর্তে সমাজের নিম্ন আয়ের অনগ্রসর মানুষদের দ্বারে দ্বারে ইফতার সামগ্রী পৌঁছে দিতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এ উদ্যোগ গ্রহণ করেন তিনি।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ৫নং মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিনু বলেন, জননেত্রী শেখ হাসিনার আহ্বানে এই সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ৫ হাজার অসহায় পরিবারের গৃহ নির্মাণ করে অনুকরণীয় মানবিকতার দৃষ্টান্ত রেখেছেন। তাঁর এই কাজ চলমান রয়েছে এবং থাকবে-এই প্রত্যাশা করি।
৫নং মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, দরিদ্র অসহায় মানুষের খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান নির্মাণ, বিয়ে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, পাঠাগারসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ সহায়তা করে যাচ্ছেন সুলতান আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিশিষ্ট শিল্পপতি ও দানবীর মুহাম্মদ মিজানুর রহমান মজুমদার। এ ছাড়া বৈশ্বিক মন্দায় কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যে বিনামূল্যে বীজ, সার, কীটনাশক, পানি সেচ পাম্প ও ঔষধ ছিটানোর মেশিনসহ সকল প্রকার কৃষি উপকরণ ও যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।
৫নং মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিনু সভাপতিত্বে ও মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক ৫নং মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী, মহামায়া ইউনিয়ন যুবলীগ সভাপতি নুরুল আলম মজুমদার সহ উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা ।