পরশুরামে উপজেলা আওয়ামী লীগের সাধারণত সম্পাদক এবং পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী( সাজেল) এর ব্যাক্তিগত উদ্যােগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ।৬ এপ্রিল ১৪ রমজান বৃহস্পতিবার মেয়র সাজেল চৌধুরী নিজ হাতে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করে ৩০০ জন পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম শফিকুল হোসেন মহিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সহিদুল্লা মজুমদার, সাধারন সম্পাদক রসুল আহমেদ স্বপন, কৃষক লীগের সাধারণত সম্পাদক আবদুল্লা আল মামুন, পরশুরাম পৌর সভার সম্মানীত কাউন্সিলর বৃন্দ। উপজেলা ছাত্র লীগের সভাপতি আবদুল আহাদ চৌধুরী সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল সহ উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ,যুবলীগ এবং ছাত্র লীগের নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিদিনের ন্যায় ইফতার করেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একরামুল হক পিয়াস জানান সাজেল চৌধুরীর ইফতার বিতরণ শেষ রমজান পর্যন্ত অব্যাহত থাকবে।