পরশুরামে উত্তর কোলাপাড়া নাথ পাড়া পৌর এলাকায় মহা শ্মশান সংস্কার করে উদ্বোধন করা হয়। গতকাল ৬ এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় কোলাপাড়ায় এ শ্মশান উদ্বোধন করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিল কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। কাউন্সিলর কামাল উদ্দিন এর সার্বিক সহযোগিতা এ সংস্কার করা হয়।১৯২০ সালে স্থাপিত হলেও কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল। ১৫০ জন হিন্দু সম্প্রদায়ের জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করার পর শেষ আশ্রয় স্থান। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন হিন্দু বলেন কাউন্সিল কামাল উদ্দিন আমাদের সব সহযোগিতা আন্তরিক ভাবে করেন। তার কাছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নেই। আমরা কামাল উদ্দিনের সাথে আছি এবং থাকব।এছাড়া শ্মশানের সৌন্দর্য বৃদ্ধির জন্য বৃক্ষ রোপণ করা হয়েছে।