পরশুরামে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজন। গতকাল শুক্রবার ১৪ এপ্রিল ১০ ঘটিকার সময় মঙ্গল শোভাযাত্রা মধ্যে দিয়ে শুরু হয়। উপজেলা অফিসার্স ক্লাবে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইসিটি কর্মকর্তা এমরান হোসেনের পরিচালনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও সৈয়দা শমসাদ বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম, পরশুরাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পাপিয়া, বাংলাদেশ শিশু একাডেমি পরশুরাম শাখার কর্মকর্তা বোরহান উদ্দিন মজুমদার, সমাজ তান্ত্রিক দল জাসদ নেতা মোশাররফ হোসেন মশা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম মজুমদার প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকতা বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্র ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে অতিথি বৃন্দ সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ গ্রহন কারি ছাত্র ছাত্রী দের হাত পুরস্কার তুলে দেন।